আলোকধারার ইতিহাস
আলোকধারা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কয়েকজন সুশীল ব্যক্তির উদ্যোগে, যারা সমাজের উন্নয়নে বিশ্বাসী ছিলেন। শুরু থেকেই আমরা শিক্ষামূলক এবং সমাজকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে আমাদের কার্যক্রম বিস্তৃত করে চলেছি।
মিশন ও ভিশন
আমাদের মিশন হলো সমাজের প্রতিটি মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার মাধ্যমে একটি উন্নত এবং সুস্থ সমাজ গঠন করা। আমরা বিশ্বাস করি, শিক্ষাই সমাজের উন্নতির মূল চাবিকাঠি, এবং তাই আমরা শিক্ষাকে আমাদের প্রধান কার্যক্রম হিসেবে ধরে রেখেছি।
পরিচালনা পরিষদ
আমাদের পরিচালনা পরিষদে আছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, যারা আলোকধারার কার্যক্রমকে সফলভাবে পরিচালনা করতে সহায়তা করছেন। তাদের মধ্যে আছেন শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
শিক্ষা:
আলোকধারা শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে। আমাদের উদ্যোগের মধ্যে রয়েছে:
স্বাস্থ্য:
আমরা স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পরিচালনা করি। আমাদের স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:
সংস্কৃতি ও খেলাধুলা:
আমরা বিশ্বাস করি, সংস্কৃতি এবং খেলাধুলা সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা সাংস্কৃতিক ইভেন্ট এবং খেলাধুলা প্রতিযোগিতা আয়োজন করি। আমাদের এই কার্যক্রমগুলির মধ্যে রয়েছে:
ব্লাড গ্রুপ:
আলোকধারা একটি ব্লাড গ্রুপ পরিচালনা করে, যা রক্তদাতা এবং রক্তের প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।





